দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সূচি

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ PM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ৭ দল আগেই নিশ্চিত হয়েছিল। অপেক্ষা ছিল একটি দলের। সবশেষ দল হিসেবে সুপার এইটে উঠেছে পাকিস্তান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে 'এ' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের টিকিট কেটেছে দ্য গ্রিন ম্যানরা। অন্যদিকে এখনও একটি ম্যাচ বাকি থাকলেও পাকিস্তানের সমান ৬ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থেকে সুপার এইট আগেই নিশ্চিত হয়েছিল ভারতের।

এদিকে সুপার এইটের জায়গা নিশ্চিত করা দলগুলোর জন্য আগেই সিডেড বা বাছাই দল ঘোষণা করেছিল আইসিসি। ফলে, আগে থেকেই সুপার এইটে দলগুলোর গ্রুপ নির্ধারিত ছিল। সেক্ষেত্রে কোনো দল বাদ পড়লে অন্য দল সেখানে জায়গা নেবে। 

এক্ষেত্রে ভারত (এ১), অস্ট্রেলিয়া (বি১), ওয়েস্ট ইন্ডিজ (সি২) ও দক্ষিণ আফ্রিকা (ডি২) সুপার এইটে ১ নম্বর গ্রুপে খেলবে, এটা আগেই নির্ধারিত ছিল। কিন্তু অস্ট্রেলিয়া (বি১) বিদায় নেওয়ায় তাদের জায়গা নিয়েছে জিম্বাবুয়ে। একইভাবে ২ নম্বর গ্রুপে ইংল্যান্ড (সি১), নিউজিল্যান্ড (ডি১), পাকিস্তান (এ২) ও শ্রীলঙ্কা (বি২) রয়েছে।

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে সুপার এইটের খেলা। ১ মার্চ পর্যন্ত চলবে ১২টি ম্যাচ। পরে ৪ ও ৫ মার্চ মাঠে গড়াবে দুটি সেমিফাইনাল। আর ৮ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে সেমিজয়ী দুটি দল।

একনজরে সুপার এইটের সূচি:  

২১ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - নিউজিল্যান্ড বনাম পাকিস্তান 

২২ ফেব্রুয়ারি ২০২৬

বিকেল সাড়ে ৩টা - শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড
সন্ধ্যা সাড়ে ৭টা - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

২৩ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ

২৪ ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টা - ইংল্যান্ড বনাম পাকিস্তান

২৫ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যা সাড়ে ৭টা - শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড

২৬ ফেব্রুয়ারি ২০২৬

বিকেল সাড়ে ৩টা - ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা
সন্ধ্যা সাড়ে ৭টা - ভারত বনাম জিম্বাবুয়ে

২৭ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যা সাড়ে ৭টা - ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড

২৮ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যা সাড়ে ৭টা - শ্রীলঙ্কা বনাম পাকিস্তান

১ মার্চ ২০২৬
বিকেল সাড়ে ৩টা - জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা
সন্ধ্যা সাড়ে ৭টা - ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ 

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9