সরাসরি বিশ্বকাপের টিকিট পাচ্ছে বাংলাদেশ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা ঘিরে নিরাপত্তা শঙ্কায় চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এতে আশঙ্কা ছিল এই টুর্নামেন্টে না খেলায় ভবিষ্যৎ আসরে হয়তো বাছাইপর্বে নামতে হতে পারে টাইগারদের। তবে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই বাংলাদেশকে বড় সুখবর দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির ঘোষিত কোয়ালিফিকেশন নীতিমালা অনুযায়ী, ২০২৮-এ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১২টি দল সরাসরি খেলবে। এর মধ্যে ২০২৬ সালের বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলা ৮ দল, স্বাগতিক ২ দল এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও ২ দল থাকবে।

চলমান বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেওয়া দলগুলো হলো- ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। আগামী বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা সবাই।

স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়াও সরাসরি সুযোগ পাবে। আর নিউজিল্যান্ড সুপার এইটে ওঠায় র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে অতিরিক্ত একটি দল সুযোগ পাচ্ছে। সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, সেই সুবিধাভোগী তিন দল হলো—আফগানিস্তান, বাংলাদেশ এবং আয়ারল্যান্ড।

আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নির্ধারিত নেই। ফলে তাদের র‍্যাঙ্কিংয়ে পরিবর্তনের সম্ভাবনা নেই। এ কারণে ১০ম, ১১তম ও ১২তম স্থানে থাকা এই তিন দেশই ২০২৮ সালের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

অন্যদিকে, বাকি ৮টি দল নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে। এর মধ্যে আমেরিকা অঞ্চল থেকে একটি, ইউরোপ থেকে দুটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া–ইস্ট প্যাসিফিক অঞ্চল থেকে তিনটি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে। 

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬