দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ

১২ মার্চ ২০২৬, ০৬:৫২ PM
রিশাদ হোসেন

রিশাদ হোসেন © সংগৃহীত

প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ দ্য হানড্রেডের নিলাম। সেখানে স্পিনারদের ক্যাটাগরিতে বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেনের নাম উঠলেও তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে, নিলামে অবিক্রিতই থেকে যান এই লেগি। নিলামে রিশাদের ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা) নির্ধারণ করা হয়েছিল।

এদিকে একই স্পিনার ক্যাটাগরিতে রিশাদের সঙ্গে তালিকায় ছিলেন জাফের চৌহান, উসমান তারিক এবং আকিল হোসেন। তাদের মধ্যে রিশাদ, জাফের ও আকিল কেউই দল পাননি। কেবল পাকিস্তানের উসমান তারিককেই দলে নিতে আগ্রহ দেখায় ফ্র্যাঞ্চাইজিগুলো। ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যের এই স্পিনার শেষ পর্যন্ত ১ লাখ ৪০ হাজার পাউন্ডে বিক্রি হন, তাকে দলে ভেড়ায় বার্মিংহ্যাম ফিনিক্স।

উসমান তারিকই এখন পর্যন্ত পাকিস্তান থেকে নিলামে দল পাওয়া একমাত্র ক্রিকেটার। এর আগে, হারিস রউফ ও শাদাব খানের নাম উঠলেও তাদের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। আর নিলামের আগেই নিজের নাম প্রত্যাহার করে নেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।

এদিকে এবারের নিলামে এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার ইংল্যান্ডের জর্ডান কক্স। তাকে ৩ লাখ পাউন্ডে দলে নিয়েছে ওয়েলস ফায়ার।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬