কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-রিশাদদের

২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ PM
সাকিব আল হাসান ও রিশাদ হোসেন, ইনসেটে কোচ মাহবুব আলী জাকি

সাকিব আল হাসান ও রিশাদ হোসেন, ইনসেটে কোচ মাহবুব আলী জাকি © টিডিসি সম্পাদিত

হার্ট অ্যাটাকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঘরোয়া ক্রিকেটের প্রখ্যাত কোচ মাহবুব আলী জাকি। তার আকস্মিক মৃত্যুতে দেশের ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই শোকাবহ সংবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলামসহ অনেকেই। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব আল হাসান লিখেছেন, ‘কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার ছোটবেলা থেকেই আমি তাকে চিনি এবং তার সাথে আলাপচারিতার মধুর স্মৃতি আমার মনে আছে। তাঁর শেষ মুহূর্তগুলো ছিল ক্রিকেট মাঠ। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

তাসকিন লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...ঢাকা ক্যাপিটালসের আমাদের সহকারী কোচ মাহবুব আলী জাকি আজ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ম্যাচের ঠিক আগে তিনি খেলোয়াড়দের সাথে ওয়ার্ম আপ করছিলেন। কোচ, শান্তিতে ঘুমাও। তার পরিবার এবং পুরো ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রতি গভীর সমবেদনা।’

বিগ ব্যাশ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন রিশাদ। সেখান থেকেই শোক প্রকাশ করে এই লেগস্পিনার লিখেছেন, ‘সুদূর অস্ট্রেলিয়াতে যখন শুনছি মাহবুব আলী জ্যাকি স্যার আর আমাদের মাঝে নেই, অনেক কষ্ট অনুভব করছি। স্যারের সাথে আমাদের তৎকালীন অনূর্ধ্ব ১৯ দলের একটা আলাদা ভালোবাসার জায়গা ছিলো। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। সত্যিই আমরা আল্লাহর। আমরা তাঁর কাছেই ফিরে যাব।’

শরিফুল লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না–আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়; প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।’

জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘মাঠেই হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন ঢাকার সহকারী কোচ, জাকি ভাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কতটা সত্য মৃত্যু কতটা অনিবার্য এই সংবাদটা খুবই হৃদয়বিদারক, আল্লাহতালা আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানটি নসিব করুন আমীন।’

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9