বাংলাদেশ সফর বাদ দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের দুই কোচ

১৩ মার্চ ২০২৬, ০৩:১৪ PM
নিউজিল্যান্ডের দুই কোচ

নিউজিল্যান্ডের দুই কোচ © সংগৃহীত

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করাতে বাংলাদেশ সফর এবং জাতীয় দলের দায়িত্ব থেকে ছুটি নিয়েছেন নিউজিল্যান্ডের দুই সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। তাদের ছুটি মঞ্জুর করেছে নিউজিল্যান্ড ক্রিকেট, ফলে ফ্র্যাঞ্চাইজি লিগে যোগ দেওয়া নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা দূর হয়েছে।

পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচিং সেটআপে একসঙ্গে কাজ করবেন সাবেক দুই কিউই ক্রিকেটার। সেখানে লুক রনকি হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তার সহকারী কোচদের একজন হিসেবে থাকবেন জ্যাকব ওরাম। টুর্নামেন্টটি শুরু হবে ২৬ মার্চ এবং চলবে এপ্রিলের শেষ পর্যন্ত।

একই সময়ে নিউজিল্যান্ড দলের আন্তর্জাতিক সূচি থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ এবং পরবর্তী বাংলাদেশ সফরে জাতীয় দলের দায়িত্ব পালন করতে পারবেন না এই দুই কোচ।

নিউজিল্যান্ড ক্রিকেটের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল এ বিষয়ে বলেন, ‘রনকি ও ওরামের কোচিং সুযোগকে সমর্থন করে বোর্ড। পিএসএলের অভিজ্ঞতা শুধু তাদের নয়, দলের জন্যও সহায়ক হবে।’

তিনি আরও নিশ্চিত করেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে প্রধান কোচ রব ওয়াল্টারের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন জনি বাসেট-গ্রাহাম ও গ্রায়েম আলড্রিজ। আর বাংলাদেশ সফরের সময় দলের সঙ্গে সহযোগিতা করবেন ব্রেন্ডন ডঙ্কার্স।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ মার্চ। এরপর আগামী ১৭, ২০ ও ২৩ এপ্রিল বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে কিউইরা।

নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্…
  • ১৬ আগস্ট ২০২৬
ক্যান্সার আক্রান্ত তরুণ ইসার জীবন বাঁচাতে এগিয়ে আসুন
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage