মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৪ মার্চ ২০২৬, ০১:২৯ PM
ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের নেতারা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের নেতারা © সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে সর্বোচ্চ এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)–সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিষয়ে তথ্য দিলেও পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রকল্পটি ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস’ পরিচালনা করে।

কর্মসূচির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন শাখার নেতৃত্ব দেন ও পরিচালনা করেন এবং তারা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ব্যানারে ‘ইরানি সন্ত্রাসী নেতা’ হিসেবে উল্লেখ করে কয়েকজনের বিষয়ে তথ্য চেয়েছে। সেখানে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পাশাপাশি আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে।

তালিকায় রয়েছেন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমায়েল খতিব, উপপ্রধান কর্মকর্তা সৈয়দ আলী আসগর হিজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল এস্কান্দার মোমেনি এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।

আরও পড়ুন: ইরান যুদ্ধ কখন শেষ হবে, যা বললেন ট্রাম্প

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব ব্যক্তি আইআরজিসির বিভিন্ন শাখার নেতৃত্ব কাঠামোর গুরুত্বপূর্ণ সদস্য এবং ওয়াশিংটনের অভিযোগ অনুযায়ী তারা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অভিযান পরিকল্পনা ও পরিচালনার সঙ্গে যুক্ত।

কর্মসূচির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব ব্যক্তির অবস্থান বা তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে তথ্যদাতারা পুনর্বাসনের সুযোগ পেতে পারেন এবং আর্থিক পুরস্কারও দেওয়া হতে পারে। তথ্যদাতারা এনক্রিপটেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টর নেটওয়ার্কের নিরাপদ চ্যানেলের মাধ্যমে কর্মসূচির সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যোগ্য তথ্যের ভিত্তিতে সর্বোচ্চ এক কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে, যা এই কর্মসূচির আওতায় ঘোষিত বড় পুরস্কারগুলোর একটি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘোষণা দেওয়া হয়েছে। ওয়াশিংটন অভিযোগ করছে, আইআরজিসির সঙ্গে যুক্ত ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা নেটওয়ার্কের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রাথমিক পর্যায়ে নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি। এরপর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সূত্র: রয়টার্স, এনডিটিভি, বিবিসি

ট্যাগ: ইরান
জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬