ইরান যুদ্ধ কখন শেষ হবে, যা বললেন ট্রাম্প

১৪ মার্চ ২০২৬, ০৮:৩০ AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © বিবিসি বাংলা

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধ নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রচারিত সাক্ষাৎকারে, ইরানের সাথে যুদ্ধ কখন শেষ হতে পারে? এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘যখন আমি এটি অনুভব করব, ঠিক আছে, তখন।’

ইরানের নতুন সর্বোচ্চ নেতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয় তিনি ক্ষতিগ্রস্ত, সম্ভবত কোনো রকমে বেঁচে আছেন।’ হরমুজ প্রণালী নিয়েও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘প্রয়োজন হলে’ প্রণালী দিয়ে তেল ট্যাংকারগুলোকে পাহারা দেবে যুক্তরাষ্ট্র। তবে ‘আশা করি সবকিছু খুব ভালোভাবে এগোবে। দেখা যাক কী হয়’।

আরও পড়ুন: ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা

ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আগামী সপ্তাহে ‘আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব। আমরা ইতিমধ্যে তাদের এতটাই ক্ষতিগ্রস্ত করেছি যে, তাদের পুনর্র্নিমাণ করতে বছরের পর বছর সময় লাগবে।’ উপসাগরীয় মিত্রদের সঙ্গে ‘অসাধারণ ঐক্য’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘নিজেদের রক্ষার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে তারা।’ খবর: বিবিসি বাংলা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টোব…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬