ফিলিস্তিনের সমর্থনে

আল কুদস দিবসে ইরানের রাস্তায় হাজারো জনতার ঢল

১৩ মার্চ ২০২৬, ০৪:১৩ PM
ইরানের রাস্তায় হাজারো জনতার ঢল

ইরানের রাস্তায় হাজারো জনতার ঢল © সংগৃহীত

চলমান যুদ্ধের মাঝেও ফিলিস্তিনিদের সমর্থনে বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি ‘আল কুদস দিবস’ উপলক্ষ্যে ইরানের ছোট-বড় সব শহরে বিশাল জনসমাবেশ ও মিছিল আয়োজিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দেশটির বিভিন্ন শহরের রাস্তা ও বিভিন্ন মোড়ে ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নেমেছে ইরানিরা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরানসহ খোররামাবাদ, ইসফাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে লাখো মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নিয়েছেন।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও তাঁর নিহত বাবা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি দেখা গেছে।

এমন এক সময়ে এ বিশাল গণমিছিল অনুষ্ঠিত হলো, যখন ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে ‘বড় ধরনের হামলার’ ঘোষণা দিয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান, ইসফাহানসহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছিল।

উল্লেখ্য প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে, যা ১৯৭৯ সালে ইরানে শুরু হয়েছিল। এই দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ, জায়নবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং ইসরাইল কর্তৃক জেরুজালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। জেরুজালেম শহরের অপর নাম 'কুদস' বা 'আল-কুদস' (আরবী ভাষায়)।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ইবরাহীম ইয়াজদি সর্বপ্রথম আল-কুদস দিবস র‍্যালি আয়োজনের ধারণা দেন। তারপর আয়াতুল্লাহ খোমেইনী ১৯৭৯ সালে ইরানে এর প্রবর্তন করেন। এর পর থেকে ইরান সরকার প্রতি বছর আল-কুদস দিবসে প্যারেড আয়োজন করে আসছে।

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬