ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা

১৪ মার্চ ২০২৬, ০৭:৪৬ AM
ইরানের খারগ দ্বীপ

ইরানের খারগ দ্বীপ © সংগৃহীত

ইরানের খারগ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেলের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এই দ্বীপটি যেমন ইরানের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি বিশ্ব তেলবাজারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশই এই দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে রফতানি করা হয়। খবর আল জাজিরার

দেশটির অর্থনীতির ‘হৃৎপিণ্ড’ বা ‘লাইফলাই’ হিসেবে পরিচিত এ ভূখণ্ডেই রয়েছে ইসলামি প্রজাতন্ত্রের প্রধান বন্দর ও সবচেয়ে বড় নৌপথ যেটি মূলত তেল ও গ্যাস পরিবহণের জন্য ব্যবহার হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৩ মার্চ) ঘোষণা করেছেন, যুদ্ধের তীব্রতা বৃদ্ধির মুখে এবং জ্বালানি প্রবাহে বাধার কারণে সৃষ্ট গভীর বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালির নিকটবর্তী ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বোমাবর্ষণ সম্পন্ন করেছে এবং ইরানের অমূল্য সম্পদ ‘খার্গ দ্বীপ’-এর সব সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।

তবে ট্রাম্প এও জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের তেল অবকাঠামোগুলোতে আঘাত করা এড়িয়ে চলেছে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬