রয়টার্সের প্রতিবেদন

ইরানে সরকার পতনের সম্ভাবনা নেই, দাবি মার্কিন গোয়েন্দাদের

১২ মার্চ ২০২৬, ০৩:৩৮ PM
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান © সংগৃহীত

ক্ষমতার পালাবদলের দাবিতে ইরানে যুক্তরাষ্ট্র হামলা শুরু করলে দেশটিতে শিগগিরই সরকার পতনের কোনো সম্ভাবনা নেই বলে উঠে এসেছে মার্কিন গোয়েন্দাদের এক প্রতিবেদনে। তিনটি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সকে সূত্রগুলোর একজন বলেছেন, ধারাবাহিকভাবে আসা বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে। সেগুলো থেকে জানা যাচ্ছে, শাসনব্যবস্থা ভেঙে পড়ার কোনো তাৎক্ষণিক আশঙ্কা নেই। সরকার এখনো দেশের জনগণের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন আগে গোয়েন্দা তথ্যের সবশেষ মূল্যায়ন তৈরি করা হয়েছে। 

এদিকে তেলের দাম দ্রুত বাড়তে থাকায় রাজনৈতিক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্রুত অভিযান শেষ করার ইঙ্গিত দিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে, যদি ইরানের কঠোরপন্থী নেতৃত্ব শক্ত অবস্থানেই থেকে যায়, তাহলে যুদ্ধের একটি গ্রহণযোগ্য সমাপ্তি খুঁজে পাওয়া কঠিন হতে পারে।

গোয়েন্দা তথ্যগুলো দেখাচ্ছে, ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হলেও ইরানের ধর্মভিত্তিক নেতৃত্বের মধ্যে এখনো দৃঢ় ঐক্য বজায় আছে। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যেও আলোচনা হয়েছে। তারা স্বীকার করেছেন যে, চলমান যুদ্ধ ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাবে- এমন কোনো নিশ্চয়তা নেই।

সূত্রগুলো জোর দিয়ে বলেছে, মাঠের পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক গতিবিধিও পরিবর্তিত হতে পারে। গোয়েন্দা প্রতিবেদনের মূল্যায়ন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। হোয়াইট হাউসও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি।

মর্টার তৈরির প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে ‘টিম চুয়েট সি’
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ আটক ৩
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভা নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লি…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন জ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9