ইরাকের আকাশে মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ৪ 

১৩ মার্চ ২০২৬, ০৪:৫২ PM
মার্কিন বিমানবাহিনীর জ্বালানি সরবরাহকারী বিমান

মার্কিন বিমানবাহিনীর জ্বালানি সরবরাহকারী বিমান © সংগৃহীত

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি রিফুয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্ত হয়ে চার সেনার মৃত্যু হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আজ শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ বিমানটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, প্রাথমিক তদন্ত অনুযায়ী এ দুর্ঘটনা কোনো ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে’ ঘটেনি। তবে ঘটনার সময় সেখানে যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান ছিল।

গতকাল বৃহস্পতিবারের এ দুর্ঘটনার কারণ এখনো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাদের নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে উড়োজাহাজটি ভূপাতিত করার দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। এক ঘোষণায় তারা জানিয়েছে যে, পশ্চিম ইরাকে মার্কিন বাহিনীর একটি কেসি-১৩৫ উড়োজাহাজকে তারা ‘যথাযথ অস্ত্রের মাধ্যমে’ ভূপাতিত করেছে।

জ্বালানি পূর্নসরবরাহকারী বিমান হিসেবে কেসি-১৩৫ উড়োজাহাজে সাধারণত তিন থেকে চারজন ক্রু সদস্য থাকেন। এই দলে একজন পাইলট ও একজন কো-পাইলটের পাশাপাশি একজন বুম অপারেটরও থাকেন যার প্রধান কাজ হলো মাঝ আকাশে অন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করা।

মর্টার তৈরির প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে ‘টিম চুয়েট সি’
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ আটক ৩
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভা নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লি…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন জ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9