বিদ্যুতের লাইনে নাশকতার অভিযোগ, ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার

১৪ মার্চ ২০২৬, ০৪:১০ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

পটুয়াখালীর বাউফলে বৈদ্যুতিক সংযোগ লাইনে কারসাজি করে অভিনব কৌশলে অপরাধ সংঘটনের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে গ্রামের শতাধিক বসতঘরের বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হওয়াসহ একটি মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোররাতে উপজেলার মদনপুরা ইউনিয়নের রাম-লক্ষণ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গ্রামবাসী জানান, ভোর রাতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপরই গ্রামের বিভিন্ন ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম বিস্ফোরিত হতে শুরু করে। এতে প্রায় ১০০টি বসতঘরের ইউনিট রিডিং মিটার, বাল্ব, টিভি, ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।

অপর দিকে বিচ্ছিন্ন হয়ে পড়া ১১ কেভি ক্যাবল একটি বাণিজ্যিক পুকুরে পড়ে গেলে মুহূর্তের মধ্যে চাষ করা প্রায় ৩ হাজার ৩০০ মাছ ছটফট করতে করতে মারা যায়। গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন অভিনব কৌশল অবলম্বন করেছে বলে সন্দেহ করছেন গ্রামবাসী।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতির গোসিংগা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আওলাদ হোসেন জানান, সিঙ্গেল ফেজ লাইনের ৬ হাজার ৩৫০ ভোল্টের দুটি ক্যাবল দড়ি দিয়ে একত্র করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এতে হঠাৎ ভোল্টেজ অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং ৩৩ কেভি লাইনের ক্যাবল ছিঁড়ে যায়। ফলে বিপুল পরিমাণ রিডিং মিটার বিস্ফোরিত হয়। এ ছাড়া এতে বিদ্যুতের সিস্টেম লসও বেড়ে গেছে। অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ক্যাবল একত্র করে আতঙ্ক ছড়ানোর এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। অপরাধীরা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মত বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করলেন এনএসইউ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9