জাল সনদ: গাজীপুরের এক শিক্ষককে শুনানির জন্য ডাকল এনটিআরসিএ

১৪ মার্চ ২০২৬, ০৪:১১ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ অধিকতর যাচাইয়ের জন্য এক শিক্ষককে শুনানির জন্য ডাকা হয়েছে। আগামী ৩১ মার্চ এনটিআরসিএ কার্যালয়ে তার শুনানি অনুষ্ঠিত হবে।

সম্প্রতি এনটিআরসিএ পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুনানির জন্য ডাকা শিক্ষক হলেন- গাজীপুরের কাপাসিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ইসমেতারা তথ্য ও প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক ইসমেতারা। তিনি ১০ম শিক্ষক নিবন্ধনের সনদ দেখিয়ে চাকরি পেয়েছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, ‘কাপাসিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে কর্মরত ইসমেতারা এর ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৪ এর ৩১৩২৯৬৮৯ রোল নম্বর সম্বলিত শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রটি অধিকতর যাচাই করা প্রয়োজন।শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রটি যাচাইয়ের লক্ষ্যে (ক) নিয়োগপত্র, (খ) যোগদান পত্র, (গ) শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র, (ঘ) শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র, (ঙ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, (চ) শিক্ষাগত যোগ্যতার সকল নম্বরপত্র, (ছ) সর্বশেষ এমপিও শীট (জ) জাতীয় পরিচয়পত্র এবং (ঝ) অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্রাদির মূলকপি ও এক (০১) সেট ফটোকপিসহ আগামী ৩১ মার্চ সকাল ১১ টায় এনটিআরসিএ কার্যালয়ে শুনানীতে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬