ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ AM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

ইরানের সঙ্গে যেসব দেশ ব্যবসা করবে, তাদের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এ ঘোষণা ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।

তবে শুল্ক কার্যকর হওয়ার কথা জানালেও ‘ইরানের সঙ্গে ব্যবসা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি ট্রাম্প। ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এরপর রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত।

গত কয়েক দিন ধরে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে সামরিকভাবে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। এর মধ্যেই শুল্ক আরোপের এ ঘোষণা এলো।

ট্রুথে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “যে দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সব ব্যবসার ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত।”

এ বিষয়ে হোয়াইট হাউজ এখনো বিস্তারিত কিছু জানায়নি। কোন দেশ এই শুল্ক আরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটিও স্পষ্ট করা হয়নি।

এদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর ৪৮ সদস্য নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, প্রকৃত সংখ্যা আরও বেশি।

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক সিরিজেই একাধিক মাইলফলকের সামনে কোহলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬