‘আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে’

১০ মার্চ ২০২৬, ০৮:৩৫ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৮:৪০ PM
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৮৬ পরিবারকে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৮৬ পরিবারকে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি © টিডিসি ফটো

আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

পাইলট কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে বাঞ্ছারামপুর পৌর এলাকার ৮৬টি পরিবারের নারী প্রধানকে এই কার্ড দেওয়া হয়েছে। কার্ড বিতরণে দরিদ্র, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী প্রধানদের বাছাই করা হয়েছে। কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানরা ২ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা পাবেন। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও বেশি সংখ্যক দরিদ্র, হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নমধ্যবিত্ত পরিবারের নারী প্রধানকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি বলেন, ‘ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের টাকা নারী প্রধানদের অ্যাকাউন্টে চলে গেছে। এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে এই তালিকা প্রস্তুত করা হয়েছে, যা কোনোভাবেই দলীয়করণ করা হয়নি। সরকার তার অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে।’

তিনি বলেন, ‘সরকার সবার আগে জনগণের কথা ভেবেছে। আর্থিক দিক থেকে যারা সবচেয়ে প্রান্তিক ও দুর্বল, তাদের সবার আগে বিবেচনায় আনা হয়েছে। আগামী বাজেট থেকে এই ফ্যামিলি কার্ডের সুবিধা ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হবে। কাজেই আপনারা আশ্বস্ত থাকুন, এটি কেবল বিশেষ কয়েকজনের জন্য নয়; সকলের কাছেই এই সুবিধা পর্যায়ক্রমে পৌঁছে যাবে।’

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য এম. এ. খালেক, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ প্রমুখ।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬