স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ নিউজিল্যান্ডের ওয়াইকাটো ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

১০ মার্চ ২০২৬, ০৮:২৭ PM
নিউজিল্যান্ডে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

নিউজিল্যান্ডে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে নিউজিল্যান্ড দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। এর অন্যতম কারণ হচ্ছে দেশটি বিশ্বের সুখী দেশের তালিকায় ৮ম অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। চমৎকার প্রাকৃতিক পরিবেশপরিমণ্ডিত এ দেশটি এখন শিক্ষার্থীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ উন্মুক্ত করেছে। এ ছাড়াও দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। ‘ভাইস চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল এক্সেলেন্স স্কলারশিপ’ তার মধ্যে একটি। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ পাবেন।  

বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৬ সালের বিভিন্ন ইনটেক অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা যাবে।

উক্ত স্কলারশিপের জন্য আবেদনকারীকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এবং তাদের প্রথম বছরের ফি প্রদান করতে হবে। শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, কম্পিউটিং এবং গাণিতিক বিজ্ঞান স্কুল, স্কুল অব হেলথ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও ওয়াইকাটো ম্যানেজমেন্ট স্কুল এর বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। 

ওশেনিয়ার একটি দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। বিশ্বের শন্তিপূর্ণ দেশের তালিকায় প্রথম সারিতে রয়েছে এ দেশের অবস্থান। দেশটিকে পৃথিবীর অন্যতম দুর্নীতিমুক্ত দেশও বলা যায়। দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটি মূলত দুইটি দ্বীপ নিয়ে গঠিত। ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের হ্যামিলটনে অবস্থিত। ১৯৬৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা

*মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে;

*নির্বাচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার পর্যন্ত টিউশন ফি-তে ছাড় প্রদান করা হবে;

*ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনের যোগ্যতা

*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

*ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে;

*স্পন্সরের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা স্কলারশিপের আওতাভুক্ত নয়;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় নথি

*পাসপোর্টের কপি;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*স্টেটমেন্ট অব পারপাস (এসওপি);

*ভাষা পরীক্ষার সনদ;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। সাধারণত আবেদনের ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9