কেন্দ্রীয় চুক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিবির

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ PM
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল © সংগৃহীত

ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে এবার ‘এ’ প্লাস ক্যাটাগরি না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন সংস্করণেই নিয়মিত পারফর্ম করা খেলোয়াড়ের অভাব থাকায় সর্বোচ্চ এই গ্রেড বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রত্যেক বছরের শুরুর দিকেই জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চলতি বছরে এখন পর্যন্ত সেই তালিকা প্রকাশিত হয়নি। যদিও বিসিবি সূত্র বলছে, কেন্দ্রীয় চুক্তির সেই তালিকা এরই মধ্যে প্রস্তুত, কেবলই আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
গত বছরে অর্থাৎ ২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটার জায়গা পেয়েছিলেন। এবার সেটা বাড়িয়ে ২৭-এ উন্নীত করা হতে পারে। সেক্ষেত্রে নতুন করে বেশ কয়েকজন ক্রিকেটার এই তালিকায় ঢুকতে পারেন। তবে এবার বেতন বাড়ছে না। আগের বেতন অনুযায়ীই চুক্তিতে থাকবেন ক্রিকেটাররা।

জানা গেছে, প্রথমবারের মতো বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হতে যাচ্ছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, হাসান মুরাদ ও তানভীর ইসলাম। তবে এবারের চুক্তিতেও থাকছেন না নুরুল হাসান সোহান।

সবশেষ চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে এ+ ক্যাটাগরিতে (১০ লাখ টাকা) ছিলেন তাসকিন আহমেদ। তবে ইনজুরি প্রবণতায় টেস্ট ক্রিকেটে অনিয়মিত হওয়ায় এবার সেই ক্যাটাগরিতে তার থাকার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে ‘এ’ ক্যাটাগরিতে নেমে যেতে পারেন তিনি। এই তালিকায় আগে থেকেই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস রয়েছেন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেন, “এবারের কেন্দ্রীয় চুক্তিতে আমরা কোনো ‘এ’ প্লাস ক্যাটাগরি রাখছি না। বর্তমানে আমাদের কোনো ক্রিকেটারই তিন সংস্করণে নিয়মিত খেলছেন না, যা ‘এ’ প্লাস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার অন্যতম শর্ত। আমরা ২৭ জনের একটি তালিকা করেছি, এখন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি।”

কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য ২৭ ক্রিকেটার: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। 

সরকারের প্রতিশ্রুতি ও শিক্ষা বাজেট
  • ২০ মে ২০২৬
দুদকের মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন …
  • ২০ মে ২০২৬
কারিকুলামে বড় পরিবর্তন আসছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ২০ মে ২০২৬
পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক
  • ২০ মে ২০২৬
গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য
  • ২০ মে ২০২৬
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081