বিশ্বকাপের বদলে আড়াই কোটি টাকার অদম্য কাপ টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

৩১ জানুয়ারি ২০২৬, ১০:০৩ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপে শেষমেশ না খেলায় দেশের ক্রিকেটারদের ব্যস্ত রাখতে নতুন টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের সেরা টি–টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ-২০২৬। 

এই টুর্নামেন্টে অংশ নেবে তিনটি দল, যেখানে বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ধুমকেতু একাদশের নেতৃত্বে থাকবেন। এ ছাড়া নাজমুল হোসেন শান্তকে দুর্বার একাদশের অধিনায়ক করা হয়েছে এবং দুরন্ত একাদশের নেতৃত্ব দেবেন আকবর আলি। আর খেলোয়াড়দের পারিশ্রমিক ও পুরস্কার মিলিয়ে এই প্রতিযোগিতায় মোট ব্যয় ২ কোটি ৫০ লাখ টাকা ধরা হয়েছে। 

এদিকে কোচিং বিভাগও তারকাসমৃদ্ধ প্যানেল। ধুমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, তার সহকারী থাকবেন মোহাম্মদ আশরাফুল, দুর্বার একাদশের কোচিং প্যানেলে আছেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী কোচ তুষার ইমরান আর দুরন্ত একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ আলম।

অন্যদিকে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু করা হচ্ছে, যা ম্যাচের কৌশল ও পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিসিবি। টি–টোয়েন্টি কাপের সব ম্যাচই ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো, আর ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল।

দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে ম্যাচের আগে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু হবে পরিবেশনা, এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে দিনের খেলা।  

টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১,০০০ টাকা।

সরকারের প্রতিশ্রুতি ও শিক্ষা বাজেট
  • ২০ মে ২০২৬
দুদকের মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন …
  • ২০ মে ২০২৬
কারিকুলামে বড় পরিবর্তন আসছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ২০ মে ২০২৬
পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক
  • ২০ মে ২০২৬
গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য
  • ২০ মে ২০২৬
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081