টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ AM
 আয়ারল্যান্ড ক্রিকেট দল

আয়ারল্যান্ড ক্রিকেট দল © টিডিসি ফটো

নেপালে অনুষ্ঠিত বাছাইপর্ব থেকে তৃতীয় ও চতুর্থ দল হিসেবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এর আগে বাংলাদেশ ও নেদারল্যান্ডস এই মূল আসরে খেলা নিশ্চিত করেছিল। 

চার দলের কোটা পূরণের মাধ্যমে আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া ১২ দলের বিশ্ব আসরের লাইনআপ এখন সম্পূর্ণ। স্বাগতিক ইংল্যান্ডসহ ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ আগে থেকেই এই টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করে রেখেছিল।

বাছাইপর্বের শেষ দিনে থাইল্যান্ডকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আয়ারল্যান্ড। টস জিতে আগে ব্যাটিং করতে অ্যামি হান্টার, গ্যাবি লুইস ও অর্লা প্রেন্ডারগাস্টের ব্যাটে ভর করে ১২১ রানের মাঝারি সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। জবাবে ১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে আইরিশ বোলার আর্লিন কেলি ও লারা ম্যাকব্রাইডের তোপের মুখে পড়ে থাইল্যান্ড মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায়। থাইদের পক্ষে কেবল অধিনায়ক নারুমল চাইওয়াই ও নান্নাপাত দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছিলেন।

অন্যদিকে, দিনের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪১ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা চূড়ান্ত করে স্কটল্যান্ড। কীর্তিপুরে আগে ব্যাটিং করে ওপেনার ডার্সি কার্টারের ঝোড়ো ৫২ এবং আলিসা লিস্টার ও প্রিয়ানাজ চ্যাটার্জির কার্যকরী ইনিংসে ভর করে ১৭৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্কটিশরা। ১৭৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্র ভালো শুরু করলেও মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৭ রানেই থমকে যায়। স্কটল্যান্ডের পক্ষে ক্যাথরিন ব্রাইস, চ্যাটার্জি ও ক্লো অ্যাবেল ২টি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য
  • ২০ মে ২০২৬
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতাকে হাতেনাতে আটক পুলিশের
  • ২০ মে ২০২৬
চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: ডিএমপি …
  • ২০ মে ২০২৬
সন্তান জন্মদানে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেবেন যেভাবে
  • ২০ মে ২০২৬
অনার্সে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের সময় জানাল জাতীয় …
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081