অনূর্ধ্ব-১৯

বিশ্বকাপ থেকে বাদ পড়ল পাকিস্তান

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ AM
উদযাপনে ভারতীয় ক্রিকেটার

উদযাপনে ভারতীয় ক্রিকেটার © সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে সুপার সিক্সের শেষ ম্যাচে পরাজিত হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। হারারেতে অনুষ্ঠিত এই ম্যাচে ২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৯৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। অন্যদিকে ব্যাটিং ধসের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো পাকিস্তানকে।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভারত ২৫২ রানে করে। সেমিফাইনালের সমীকরণ মেলাতে হলে পাকিস্তানকে এই লক্ষ্য পার করতে হতো ৩৩.৩ ওভারের মধ্যে, কিন্তু পিচের অসমান বাউন্স ও মন্থর গতির কারণে তারা সেই ঝুঁকি নেওয়ার সাহস দেখায়নি। পাকিস্তান এক পর্যায়ে ১৫১ রানে ৩ উইকেট হারিয়ে জয়ের কক্ষপথে থাকলেও অধিনায়ক ফারহান ইউসুফ আউট হওয়ার পর নাটকীয় ধস নামে। মাত্র ৪৩ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে যায় তারা। ভারতের পক্ষে অধিনায়ক আয়ুশ মাত্রে ও খিলান প্যাটেল ৩টি করে উইকেট নিয়ে পাকিস্তানের পরাজয় ত্বরান্বিত করেন।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে সাফল্য পেয়েছিল পাকিস্তান। ৪৭ রানে ৩ উইকেট এবং ২০০ রানে ৭ উইকেট হারিয়ে ভারত চাপে পড়লেও লোয়ার অর্ডারের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায়। বেদান্ত ত্রিবেদীর ৬৮ রানের লড়াকু ইনিংসের সাথে কণিষ্ক চৌহান ও খিলান প্যাটেলের ছোট কিন্তু কার্যকর ইনিংসগুলো ভারতকে ২৫২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয়। পাকিস্তানের বাজে ফিল্ডিং ও স্লো ওভার রেটের কারণে শেষ ৪ ওভারে ৩০ গজের ভেতর বাড়তি ফিল্ডার থাকার সুযোগ নিয়ে ৩৯ রান তুলে নেয় ভারতীয় ব্যাটাররা।

কৌশলগত দিক থেকে পাকিস্তান ম্যাচের শুরুতে আধিপত্য দেখালেও কন্ডিশন বিচারে ভারত অনেক বেশি বিচক্ষণতার পরিচয় দিয়েছে। বিশেষ করে ভারতের স্পিন আক্রমণ ও রক্ষণাত্মক বোলিং কৌশলের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তানের মিডল অর্ডার। 

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬
ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬