ইরাকে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা

১৭ মার্চ ২০২৬, ০৮:০২ AM
বাগদাদে মার্কিন দূতাবাস

বাগদাদে মার্কিন দূতাবাস © সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এর প্রভাব ইরাকেও ছড়িয়ে পড়ে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার সকালে মার্কিন দূতাবাস লক্ষ্য করে অন্তত পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়। একই সময়ে সেখানে রকেট হামলাও চালানো হয়।

ইরাকের নিরাপত্তা বাহিনীর দাবি, বাগদাদে মার্কিন দূতাবাসে চালানো হামলাগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে বড় ও তীব্র।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার সময় বাগদাদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছ থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলি উঠছে। [সূত্র: রয়টার্স]

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬