সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ PM
বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল © সংগৃহীত

ভুটানকে এক ডজন গোলে উড়িয়ে দেওয়ার পর এবার শক্তিশালী ভারতকে ২-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল  বাংলাদেশ। 

সোমবার নেপালের পোখারায় অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে দাপুটে জয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট এবং ১৪ গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। আজ টুর্নামেন্টের অন্য ম্যাচে নেপাল ও ভুটানের লড়াইটি ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে।

ম্যাচের শুরুটা ভারত আক্রমণাত্মক থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৩০ মিনিটে অর্পিতা বিশ্বাসের গোলে লিড পায় বাংলাদেশ। এরপর ৪০ মিনিটে তৃষ্ণা রানীর একটি নিখুঁত ক্রস থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ভারত গোল শোধে মরিয়া হয়ে লড়লেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল ইস্পাতকঠিন। বিশেষ করে গোলরক্ষক ইয়ারজান বেগমের দৃঢ়তায় ভারতের কোনো আক্রমণই সফল হতে পারেনি, ফলে জাল অক্ষত রেখেই মাঠ ছাড়ে বাংলাদেশ।

টানা দুই জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ যেভাবে নিজেদের আধিপত্য বজায় রাখছে, তাতে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হলো।

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিবিরের হল সেক্রেটারিকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তাল ক্যাম্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিতর্ক পেছনে ফেলে বিপিএলকে ব্র্যান্ড হিসেবে দেখতে চান বাশার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬