সালাহ’র রেকর্ডে টেবিলের পাঁচে উঠল লিভারপুল

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ AM
সালাহ’র রেকর্ডে টেবিলের পাঁচে উঠল লিভারপুল

সালাহ’র রেকর্ডে টেবিলের পাঁচে উঠল লিভারপুল © সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচে বড় জয়ের আত্মবিশ্বাস নিয়ে প্রিমিয়ার লিগে নামা লিভারপুল অবশেষে নতুন বছরের প্রথম জয় পেল। অ্যানফিল্ডে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে শেষ পাঁচ ম্যাচের জয়খরা কাটানোর পাশাপাশি টেবিলের সেরা পাঁচে উঠে এসেছে আর্নে স্লটের দল।

ম্যাচের শুরুতে কিছুটা ব্যাকফুটে ছিল লিভারপুল। ২৬তম মিনিটে হার্ভি বার্নসের ফ্রি-কিক গোলপোস্টে লেগে ফিরে আসে। ৩৬তম মিনিটে পাল্টা আক্রমণে গর্ডনের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৪১তম মিনিটে ভির্টজের পাস থেকে ডান পায়ের শটে সমতা ফেরান হুগো একিতিকে। দুই মিনিট পর আবারও ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড।

বিরতির পর লিভারপুলের আধিপত্য আরও স্পষ্ট হয়। একিতিকে হ্যাটট্রিকের সুযোগ পেলেও শট লক্ষ্যে রাখতে পারেননি। অ্যালিসন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে এগিয়ে রাখেন। 

৬৭তম মিনিটে মোহামেদ সালাহর সঙ্গে ওয়ান-টু করে ব্যবধান বাড়ান ফ্লোরিয়ান ভির্টজ। যোগ করা সময়ে ছয় গজ বক্সের জটলা থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন ইব্রাহিমা কোনাতে। বাবার শেষকৃত্য শেষে এদিনই মাঠে ফেরা কোনাতের জন্য গোলটি ছিল আবেগঘন।

এই ম্যাচে প্রিমিয়ার লিগে একিতিকের গোলসংখ্যা দাঁড়ায় ১০। অন্যদিকে অ্যানফিল্ডে ১০৭ গোল ও ৪৫ অ্যাসিস্ট করে নির্দিষ্ট ভেন্যুতে সর্বোচ্চ গোলে অবদান রাখার নতুন রেকর্ড গড়েন মোহামেদ সালাহ।

এই জয়ে ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে লিভারপুল। চারে থাকা চেলসির পয়েন্ট ৪০। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে ছয়ে  ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষ তিনে রয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা।

অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬