ফিনালিসিমার ভেন্যু চূড়ান্ত

১২ মার্চ ২০২৬, ০৮:৫১ PM
ফিনালিসিমার ট্রফি

ফিনালিসিমার ট্রফি © সংগৃহীত

অবশেষে ফিনালিসিমা ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই ম্যাচটি প্রথমে আগামী ২৭ মার্চ কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এখন ম্যাচটি স্পেনে আয়োজনের সম্ভাবনাই সবচেয়ে বেশি। সম্ভাব্য ভেন্যু হিসেবে এগিয়ে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই কাতারে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়। আয়োজকরা শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাইলেও শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, ফিনালিসিমা আয়োজনের জন্য বার্নাব্যুকেই বেছে নেওয়া হতে পারে। স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত এই স্টেডিয়ামটি ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ। ভবিষ্যতে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবেও আলোচনায় এই স্টেডিয়াম।

মূল পরিকল্পনা অনুযায়ী ফিনালিসিমাসহ কাতার ফুটবল ফেস্টিভালের অধীনে আরও পাঁচটি প্রীতি ম্যাচ কাতারে হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই ম্যাচগুলোও ভেন্যু পরিবর্তনের মুখে পড়েছে। বিকল্প হিসেবে ইতালির রোম ও পর্তুগালের লিসবন শহরকেও বিবেচনায় রাখা হয়েছিল।

তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা এবং দক্ষিণ আমেরিকার সংস্থা কনমেব- উভয়ই মনে করছে, ফিনালিসিমার মতো বড় ম্যাচ আয়োজনের জন্য বার্নাব্যুই সবচেয়ে উপযুক্ত। এএস'র প্রতিবেদনে বলা হয়েছে, ভেন্যু নির্বাচনের সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত; শুধু নিরাপত্তা ও কিছু লজিস্টিক বিষয় নিশ্চিত করাই এখন বাকি।

প্রথমদিকে স্পেনে ম্যাচটি খেলতে অনীহা ছিল আর্জেন্টিনার। কারণ, এতে স্বাগতিক সুবিধা পেত স্পেন। তবে বাস্তব পরিস্থিতিতে বিকল্প খুব সীমিত হওয়ায় সেই আপত্তি অনেকটাই কমে এসেছে।

উল্লেখ্য, ফিনালিসিমার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।

বাংলাদেশ থেকে বিনামূল্যে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
  • ২৯ আগস্ট ২০২৬
ববিতে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি নিয়ন, সাধারণ সম্পাদক জাক…
  • ২৯ আগস্ট ২০২৬
ব্রেকআপ করে দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক
  • ২৯ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, ‘সার্বক্ষণিক নজর র…
  • ২৯ আগস্ট ২০২৬
রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউস…
  • ২৯ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত…
  • ২৯ আগস্ট ২০২৬