২০২৭ সালের পাঠ্যপুস্তকের চাহিদা চাইল মাউশি

১৪ মার্চ ২০২৬, ০৫:১৭ PM , আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০৫:২৬ PM
মাউশি

মাউশি © সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় চাহিদা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক শিক্ষা অফিস ছাড়া অন্য কোনো অফিসে বা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) পাঠ্যপুস্তকের চাহিদার হার্ড কপি, অনলাইন বা ইমেইলের মাধ্যমে সফটকপি পাঠানোর প্রয়োজন নেই। চাহিদা সংক্রান্ত এনসিটিবি কর্তৃক জারিকৃত যেকোনো নোটিশ, অফিস আদেশ বা পত্র এনসিটিবির ওয়েবসাইটে যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, জেলা শিক্ষা কর্মকর্তারা তাদের অধীনস্থ উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ইংরেজি ভার্সন, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি ট্রেড স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা সংগ্রহ করে এনসিটিবির ওয়েব অ্যাপ্লিকেশনে দাখিল করবেন।

এছাড়া জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোকে পূর্বে সরবরাহ করা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে চাহিদা প্রদান করতে হবে।

পাঠ্যপুস্তকের চাহিদা নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীর সংখ্যার তুলনায় কোনোভাবেই অতিরিক্ত বা কম চাহিদা দেওয়া যাবে না। উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত বা কম চাহিদা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া চাহিদা ইনপুট বা ইউজার আইডি ও পাসওয়ার্ড সংক্রান্ত কোনো সমস্যা হলে ওয়েব অ্যাপ্লিকেশনের জরুরি যোগাযোগ লিংকে ক্লিক করে সংশ্লিষ্ট জেলার জন্য দায়িত্বপ্রাপ্ত এনসিটিবির সহায়তাকারীর সহায়তা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি চাহিদা আপলোডের ক্ষেত্রে অনলাইনে ব্যবহারের নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের কথাও বলা হয়েছে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে মাউশি।

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬