কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি লাশ দাফন করা টিপু

১৪ মার্চ ২০২৬, ০৫:২১ PM
কুমিল্লা সিটি কর্পোরেশন (ইনেসেটে মো. ইউসুফ মোল্লা টিপু)

কুমিল্লা সিটি কর্পোরেশন (ইনেসেটে মো. ইউসুফ মোল্লা টিপু) © সংগৃহীত

করোনা মহামারির সময় মানবিক উদ্যোগে ৪৭৬টি লাশ দাফন করে আলোচনায় আসা মো. ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে শনিবার (১৪ মার্চ) তার এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে জারিকৃত এই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ব্যক্তিবর্গকে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

কুমিল্লার পাশাপাশি আরও ৪টি সিটিতে নিয়োগপ্রাপ্তরা হলেন বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজার রহমান।ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন। রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, নিয়োগ করা এই প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। তারা সরকারের বিধি মোতাবেক নির্ধারিত সম্মানী বা ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ইউসুফ মোল্লা টিপু বর্তমানে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের শীর্ষ পদে ছিলেন। এছাড়া তার প্রতিষ্ঠিত মানবিক সংগঠন ‘বিবেক’-এর মাধ্যমে নানা সামাজিক কাজ পরিচালনা করা হয়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ও স্বীকৃত কাজ হলো, করোনা মহামারির সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৪৭৬টি লাশ দাফন করেন টিপু ও তার সহযোগীরা।

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬