কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ সিলেকশনে ডাক পেলেন ৩২ খেলোয়াড়

১৪ মার্চ ২০২৬, ০৫:২৮ PM
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন লোগো

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন লোগো © সংগৃহীত

আসন্ন কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপ-২০২৬ উপলক্ষে জাতীয় দলের প্রাথমিক সিলেকশন ট্রায়ালের জন্য ৩২ জন খেলোয়াড়কে ডেকেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। আগামী ১৭–২১ জুলাই ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যেই জাতীয় দলের প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে জাতীয় দলের এই সিলেকশন ট্রায়াল আগামী ১–৪ এপ্রিল রাজধানীর শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় জাতীয় পুরুষ ও মহিলা বিভাগের শীর্ষ ১৬ জন করে মোট ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই সিলেকশন ট্রায়াল থেকে উভয় বিভাগে শীর্ষ ৬ জন করে মোট ১২ জন খেলোয়াড়কে নিয়ে প্রায় আড়াই মাসের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বিটিটিএফ। প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে ৫ সদস্যের একটি পুরুষ দল এবং ৫ সদস্যের একটি মহিলা দল কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে।

প্রশিক্ষণ ক্যাম্পের মান উন্নয়নের লক্ষ্যে ভারতের একজন আন্তর্জাতিক মানের কোচের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শর্তাবলি চূড়ান্ত হলে আগামী এপ্রিল থেকেই কমনওয়েলথ মিশনের প্রস্তুতি শুরু হবে।

এ নিয়ে বিটিটিএফের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, “অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় দল গঠনের ক্ষেত্রে আমরা ট্রেইন এন্ড টেস্ট  বা সিলেকশন লীগ পদ্ধতি অনুসরণের কথা বলে আসছি। এই পদ্ধতির ইতিবাচক ফল ইতোমধ্যে আমরা পেয়েছি। খেলোয়াড়দের ম্যাচ টেম্পারামেন্ট বৃদ্ধি এবং পারফরম্যান্স অ্যানজাইটি কাটিয়ে ওঠার জন্য সিলেকশন প্রক্রিয়ার কোনো বিকল্প নেই।” 

অন্যদিকে বাংলাদেশের জুনিয়র টেবিল টেনিস দল আগামী ৮–১১ এপ্রিল ভারতের শিমলাতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান রিজিওনাল ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ করবে। বর্তমানে খেলোয়াড়রা বিকেএসপিতে নিবিড় প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। টুর্নামেন্টের স্বার্থে খেলোয়াড়দের খুবই সীমিত (৩ দিনের) ঈদের ছুটি দেওয়া হয়েছে। খেলোয়াড় খই খই সাই মারমা, রেশমী তঞ্চঙ্গ্যা, ঐশি রহমান, নাফিজ ইকবাল এবং জয় ইসলামের জন্য শেষ জুনিয়র টুর্নামেন্ট এটি। শিমলা যাবার পূর্বে জুনিয়র দলের ৪ জন বালক এবং ৪ জন বালিকা এই কমনওয়েলথ সিলেকশন ক্যাম্প খেলার সুযোগ পাবেন।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬