ইউআইইউতে ‘ট্রান্সফর্মিং ফিউচার সাসটেইনেবল ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ’ শীর্ষক গোলটেবিল আলোচনা

২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ PM
গোলটেবিল আলোচনায় অতিথিরা

গোলটেবিল আলোচনায় অতিথিরা © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ভবিষ্যৎ টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘ট্রান্সফর্মিং ফিউচার সাসটেইনেবল ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ’ শীর্ষক চারটি গোলটেবিল আলোচনা সিরিজের প্রথম আলোচনা গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

গোলটেবিল আলোচনা অনুষ্ঠানটি চেয়ারপারসন হিসেবে ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসওবিই) ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসার বক্তৃতার মাধ্যমে শুরু হয়। আলোচনায় ইউআইইউ আইএআরের এক্সিউটিভ ডিরেক্টর প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. হামিদুল হক এবং আইকিউএসির পরিচালক এবং অ্যাসোসিয়েট প্রফেসর ড. মফিজুল হক মাসুম, এফসিএমএ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল আলম, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সারওয়ার মোরশেদ, ইউল্যাব স্কুল অব সোশ্যাল সায়েন্সের সিনিয়র লেকচারার সৈয়দা মেহজাবিন, টয়োটা তুশহো করর্পোরেশনের সার্কুলার ইকোনোমি এবং গ্রিন ইফাস্ট্র্যাকচারের ইনচার্জ রাইহান সাফি, কোকাকোলার এইচআর বিভাগের প্রধান ইয়াসিন সোহাগ, রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির  ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের লিড জনাব সালমান খায়ের, আবুল খায়ের গ্রুপের এইচআর বিভাগের প্রধান তানজিয়া সাবরিন, প্রাইম ব্যাংক পিএলসির এসভিপি এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিংয়ের প্রধান এম এম মাহবুব হাসান, ওয়ালটনের বিজনেস প্রধান মো. তৌহিদুর রহমান রাদ, ইউনাইটেড ফাইন্যান্সের এইচআর ম্যানেজার নাজমুস সাকিব, আইগ্যাসের বিক্রয় প্রধান শওকত ওসমানসহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

প্রাইম ব্যাংক পিএলসির এসভিপি এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিংয়ের প্রধান এম এম মাহবুব হাসান বলেন বিশ্ববিদ্যালয়গুলিতে আর্থিক সমাধানগুলিকে একীভূত করার উদ্যোগগুলোর সাফল্য তুলে ধরা জরুরি। একইভাবে আবুল খায়ের গ্রেুপের এইচআর বিভাগীয় প্রধান তানজিয়া সাবরিন এবং ইউনাইটেড ফাইন্যান্সের এইচআর ম্যানেজার নাজমুস সাকিব দাবি করেন, নিয়োগকারীরা কেবল শ্রেণিকক্ষের অভিজ্ঞতা বা সিজিপিএ নয় বরং পাঠ্যক্রমবহির্ভূত কার্যকলাপ ও অন্যান্য প্রাসঙ্গিক প্রকল্প কাজের মাধ্যমে অর্জিত ব্যবস্থাপনা অভিজ্ঞতা খুঁজে থাকে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম বলেন একাডেমিক মানসিকতা পরিবর্তন করতে হবে এবং এর পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির দায়িত্ব নিতে হবে। ইউল্যাব স্কুল অব সোশ্যাল সায়েন্সের ফ্যাকাল্টি মেম্বার সৈয়দা সাদিয়া মেহজাবিন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইন্টার্নদের মধ্যে আস্থার ঘাটতি তুলে ধরেন এবং অনেক শিক্ষার্থী কর্মক্ষেত্রে পেশাদার দক্ষতা ও শিষ্টাচারের সাথে লড়াই করেন।

গোলটেবিল আলোচনায় জাতীয় অগ্রগতি বাস্তবে পরিণত হওয়ার জন্য ইন্ডাস্ট্রিকে একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে এক হয়ে কাজ করতে হবে এবং শিক্ষাবিদদের যে কোনো দীর্ঘস্থায়ী সমাধান কাটিয়ে উঠতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ প্রয়োজন। এ জন্য আলোচকরা কয়েটি পরামর্শ তুলে ধরেন। যেমন বাজারের চাহিদার অনুযায়ী সিলেবাস পরিবর্তন একই সঙ্গে কোর্সের বিষয়বস্তু সামঞ্জস্য করা এবং সফট স্কিলের জন্য ক্রেডিটবিহীন মৌলিক কোর্স যোগ করা, প্রতীকী চুক্তির বাইরে কার্যকরী ও দীর্ঘমেয়াদী টেকসই সমঝোতা স্মারক করা এবং একজন শিক্ষার্থীর ক্যারিয়ারে উপযুক্ততা ভালভাবে বোঝার জন্য সমালোচনামূলক চিন্তাভাবনা এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন বাস্তবায়ন করা। এই গোলটেবিল আলোচনা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আলোচকরা আশাবাদ ব্যক্ত করেন।  

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950