ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চাকরি, আবেদন অনলাইনে

১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ PM
সহযোগী অধ্যাপক ও প্রভাষক নিয়োগে আবেদন চলছে ইউআইইউতে

সহযোগী অধ্যাপক ও প্রভাষক নিয়োগে আবেদন চলছে ইউআইইউতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ব্যবসায় বিভাগে সহযোগী অধ্যাপক ও প্রভাষক পদে পূর্ণকালীন শিক্ষক নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ);

১. পদের নাম: সহযোগী অধ্যাপক;

পদসংখ্যা: ১টি;

আবেদনের যোগ্যতা—

*পিএইচডি ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন;

*পিএইচডি না থাকলে চার বছরের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরেই সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.৫০–এর কম থাকা চলবে না;

*স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে ন্যূনতম ৩টি গবেষণা প্রকাশনা থাকতে হবে;

আরও পড়ুন: শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে মেরিটাইম ইউনিভার্সিটি, আবেদন সরাসরি-ডাকয়োগে

২. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ১টি;

আবেদনের যোগ্যতা—

*চার বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরেই সিজিপিএ ৪–এর মধ্যে ৩.৫–এর কম থাকা চলবে না;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ডিসেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ইউআইইউয়ের অফিশিয়াল ওয়েবসাইট

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর…
  • ২২ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার…
  • ২২ জুলাই ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন—দাবি হাসনাত…
  • ২২ জুলাই ২০২৬
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদ…
  • ২২ জুলাই ২০২৬
তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবির মধ্যে একাডেম…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়েও চাঞ্চল্য, কোথায় বিয়ে হয়ে…
  • ২২ জুলাই ২০২৬