চুয়েটে শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ

০৮ মার্চ ২০২৬, ০১:১০ AM
 চুয়েট

চুয়েট © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) তারিখে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিভাগ ও দপ্তরের স্থায়ী ও অস্থায়ী শূন্য পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক পদে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে অধ্যাপক, পুরকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক এবং গণিত বিভাগ ও ইনস্টিটিউট অব আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং রিসার্চে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া প্রশাসনিক ও কারিগরি বিভিন্ন পদেও জনবল নিয়োগ দেওয়া হবে। এসব পদের মধ্যে রয়েছে ডেপুটি রেজিস্ট্রার, উপ-পরিচালক (অডিট), সেকশন অফিসার, সহকারী প্রোগ্রামার, হিসাব সহকারী, সহকারী কারিগরি কর্মী ও বাবুর্চি পদ। পদভেদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ১ থেকে ৬ নম্বর পদের আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে এবং ৭ ও ৮ নম্বর পদের জন্য সাদা কাগজে আবেদন করা যাবে। পদভেদে সোনালী ব্যাংক লিমিটেডের অনুকূলে ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ‘রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বরাবর আবেদনপত্র জমা দিতে হবে। পদের ধরন অনুযায়ী ২ থেকে ১০ সেট আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, চুয়েটে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য এবং শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত যোগ্যতা ও শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে রাজধানীর একটি স্কুলের নাম
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে বোয়িং কেনার চুক্তি হতে পারে: …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লে ১০ হাজার কোটি লোকসান কমবে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬