কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

১৫ মার্চ ২০২৬, ১০:৫৪ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০২:২৩ AM
নিহত রাকিব আহমেদ

নিহত রাকিব আহমেদ © টিডিসি ফটো

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিব আহমেদ (২৫) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। তাকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ‎নিহত রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হামলার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

ঢাকা মেডিকেলের অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার রাত ১০টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ট্যাগ: ঢাবি
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬
পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা শিক্ষার্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪ বছর আগে বন্ধ হওয়া দোকান থেকে আলমারি ক্রয়, পৌনে এক লাখ টাক…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ধরনের লেনদেন
  • ১৪ অক্টোবর ২০২৬
১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ যেভাবে গ্রেপ্তার হলো দৌলতদি…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি …
  • ১৪ অক্টোবর ২০২৬