শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে গুলি-ছুরিকাঘাত, আটক এক

১৫ মার্চ ২০২৬, ১০:১১ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০২:২৪ AM
বামে আহত রাকিব, ডানে আটককৃত ব্যক্তি

বামে আহত রাকিব, ডানে আটককৃত ব্যক্তি © টিডিসি সম্পাদিত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিব আহমেদ (২৫) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে চার গুলি করার পর ছুরিকাঘাত করা হয়েছে। আজ রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রাতে হঠাৎ এক যুবক কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করে। ওই সময় রাকিব আহমেদ গুরুতর আহত হন। পরে জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় জড়িত একজনকে পথচারীরা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে দেন। পরে প্রক্টরিয়াল টিম তাকে পুলিশের কাছে সোপর্দ করে। তার নাম সিহাব হোসেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, গুলির ঘটনার পর প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে শাহবাগ থানা পুলিশ বিষয়টি দেখছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ওখানে যা হয়েছে, তা এখন আমরা দেখছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত নয়। যে গুলি করেছে এবং যে আহত হয়েছে, দুজনেই বাইরের। পুলিশ একজনকে আটক করেছে।

পরীমনির খামচিকাণ্ডের পর ভ্যাকসিন নিলেন সাংবাদিক সিয়াম
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তি…
  • ০৮ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ভেজাল পশুখাদ্য উৎপাদনের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৪…
  • ০৮ নভেম্বর ২০২৬
সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন
  • ০৮ নভেম্বর ২০২৬
শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950