শিক্ষক নিয়োগ দেবে মাভাবিপ্রবি, আবেদন নির্ধারিত ফরমে

০৭ মার্চ ২০২৬, ০৪:৪১ PM
সহকারী অধ্যাপক নিয়োগে আবেদন চলছে মাভাবিপ্রবিতে

সহকারী অধ্যাপক নিয়োগে আবেদন চলছে মাভাবিপ্রবিতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ফার্মেসি বিভাগে ‘সহকারী অধ্যাপক’ পদে শিক্ষক নিয়োগে ৩ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি);

পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: ফার্মেসি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা;

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন সরাসরি-ডাকযোগে

আবেদনের যোগ্যতা—

*সনাতন পদ্ধতির প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে। অথবা,

*চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫ থাকতে হবে;  

আবেদন যেভাবে—

রেজিস্ট্রার অফিস থেকে অথবা www.mbstu.ac.bd ওয়েবসােইট থেকে ফরম সংগ্রহের পর তা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ সেট আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে; 

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৮০০ টাকা (সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখায় ব্যাংক ড্রাফট বা পে–অর্ডার করতে হবে) জমা দিতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২ বরাবর অফিস চলাকালে আবেদনপত্র পৌঁছাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ এপ্রিল ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দৈনিক যুগান্তর, ৫ মার্চ ২০২৬, পৃষ্ঠা নম্বর ৩

লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেয়ের হাতে পাটার নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • ০১ আগস্ট ২০২৬
দেশের প্রভাবশালী আলেমের শীর্ষে মামুনুল হক, তালিকায় আরও ৪ জন
  • ০১ আগস্ট ২০২৬
পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের নেতৃত্বে শানজি ও আমি…
  • ০১ আগস্ট ২০২৬