শিক্ষক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন সরাসরি-ডাকযোগে

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ PM
৩ পদে ১০ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে

৩ পদে ১০ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ৩ থেকে ৫ গ্রেডে ৩ পদে ১০ কর্মকর্তা নিয়োগে ১৬ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মার্চের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে। পূরণকৃত আবেদন ফরমের ৯ সেট সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: অধ্যাপক;

বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১), কম্পিউটার সায়েন্স (১);

বেতন: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

আরও পড়ুন: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, পদ ১৪, আবেদন শেষ ৮ মার্চ

২. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিভাগ ও পদ সংখ্যা: আইন (১), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (১);

বেতন: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);

৩. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১), শিক্ষা (১), হিসাববিজ্ঞান (১), আইন (১), পরিসংখ্যান (১), নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (১);

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

আরও পড়ুন: ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে বিভিন্ন পদে চাকরি, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। পূরণকৃত আবেদন ফরমের প্রিন্টেড কপি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে; 

আবেদন ফি—

রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ২০০ টাকা পে-স্লিপের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৪-বরাবর আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ মার্চ ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্ম…
  • ১৬ জুন ২০২৬
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির শিকার দুই বিএনপি নেতা হারালেন …
  • ১৬ জুন ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সৌম্য, কিন্তু কেন?
  • ১৬ জুন ২০২৬
বিদেশে ডিম নিক্ষেপ-বিশৃঙ্খলা তাদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়া…
  • ১৬ জুন ২০২৬
বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
×