স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন গিনেসবুক ওয়ার্ল্ডে নাম লেখানো জোবেরা

০৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ PM
জোবেরা রহমান লিনু

জোবেরা রহমান লিনু © সংগৃহীত

চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সাবেক টেবিল টেনিস (টিটি) খেলোয়াড় জোবেরা রহমান লিনু। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

দেশের টেবিল টেনিসের রানি জোবেরা। ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেসবুক ওয়ার্ল্ডে নাম লিখিয়েছিলেন তিনি।

মাত্র ৯ বছর বয়সেই প্রথম জাতীয় নারী টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন লিনু। তবে সেদিন শিরোপা জেতা হয়নি, নিজের বড় বোন হেলেনের কাছে ফাইনালে হারতে হয়েছিল। কিন্তু সেই হারই যেন তার পথচলার শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একক, দ্বৈত ও মিশ্র-তিন বিভাগেই জিতেছেন অসংখ্য শিরোপা। একই বছর টেবিল টেনিস ও সাইক্লিং দুই খেলাতেই চ্যাম্পিয়ন হওয়ার বিরল কৃতিত্বও রয়েছে তার।

খেলোয়াড়ি জীবন শেষ করার পরও ক্রীড়াঙ্গনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে সাইক্লিং, টেবিল টেনিস এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তবে দেশের অন্যতম এই কিংবদন্তি ক্রীড়াবিদ ৬১ বছর বয়সেও অবিবাহিত। বিয়ে না করার সিদ্ধান্তের কথাও তিনি উল্লেখ করেছেন নিজের আত্মজীবনীতে।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬