অনূর্ধ্ব ১৯-এ সেরা নাফিজ-খই খই; ১৫-তে মৃদুল-রোজা

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ PM
অনূর্ধ্ব-১৯ বালিকা দল

অনূর্ধ্ব-১৯ বালিকা দল © সংগৃহীত

দেশের সেরা অনূর্ধ্ব-১৯ এর সেরা বালক টেবিল টেনিস খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মো. নাফিজ ইকবাল এবং বালিকা বিভাগে খই খই সাই মারমা। এ ছাড়া অনূর্ধ্ব-১৫ এর সেরা বালক টেবিল টেনিস খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মো. মৃদুল রহমান এবং বালিকা জান্নাত ইসলাম রোজা। এই ৪ জনই বিকেএসপির টেবিল টেনিস শিক্ষার্থী। এ ছাড়া প্রথম বাছাইয়ে নাফিজ, খই খই এবং রোজা অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। 

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপ-২০২৬ এর প্রস্তুতির জন্য অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-১৫ এর শীর্ষ ৮ জনের মধ্যে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রথমিক বাছাই সম্পন্ন করেছে। আগামী ২৬-২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় এবং চূড়ান্ত বাছাইয়ের পর টুর্নামেন্টের জন্য জাতীয় দল ঘোষণা করা হবে।  

টুর্ণামেন্টে ৩২ জন খেলোয়াড়ের মধ্যে বিকেএসপির ১৭ জন, রংপুর জেলা ক্রীড়া সংস্থার তিনজন, বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন, জেল পুলিশের একজন এবং গ্রীন টিটির একজনসহ সর্বমোট ২৪ জন খেলোয়াড় মনোনীত হয়েছে।  

অনুর্ধ্ব-১৯ এর বালকের বাকি নির্বাচিত খেলোয়াড় হলো আবুল হাসেম হাসিব, তাহমিদুর রহমান সাকিব, মাহতাবুর রহমান মাহি, মো. মনিরুল ইসলাম এবং মো. জয় ইসলাম। 

অনুর্ধ্ব-১৯ এর বালিকার বাকি নির্বাচিত খেলোয়াড় হলো রেশমী তনচ্যাঙ্গা, নুসরাত জাহান অনন্যা, ঐশী রহমান, মুসরাত জাহান সিগমা, মোসা. বুলবুলি।

অনুর্ধ্ব-১৫ এর বালকের বাকি নির্বাচিত খেলোয়াড় হলো মো. মৃদুল রহমান, মো. শাহীন আহম্মেদ, মো. রাব্বী ইসলাম, ফাহমিদ ফুয়াদ, তাহমিদুল ইসলাম পরশ এবং রাহাত মাহামুদ নূর। 

ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের ফিক্সচার ঘোষণা না হলেও আমরা অগ্রিম টিমের প্রস্তুতি নিয়ে রাখতেই চাই। আমাদের অনূর্ধ্ব-১৯ দলের অনেকের জন্য এটা শেষ টুর্নামেন্ট। আমাদের প্রত্যাশা টুর্নামেন্টে দেশের জন্য একটি ভালো ফলাফল বয়ে আনা। 

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9