৪ বছর পর ফিরছে টেবিল টেনিসের ফেডারেশন কাপ

০৯ অক্টোবর ২০২৫, ০৭:০৪ PM
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন © সংগৃহীত

দীর্ঘ ৪ বছর পর ফেডারেশন কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। সর্বশেষ ২০২১ সালে ফেডারেশন কাপ আয়োজিত হয়েছিল।

আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চারদিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে খেলা হবে। ইভেন্টগুলো হলো: পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক এবং মহিলা একক। এই প্রতিযোগিতায় কোনো বয়সভিত্তিক ইভেন্ট নেই। 

ফেডারেশন কাপের পুরষ্কার হিসেবে খেলোয়াড়দের জন্য প্রাইজমানির পাশাপাশি র‌্যাঙ্কিং পয়েন্ট থাকবে।  

নভেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর টেবিল টেনিস লিগের পূর্ব প্রস্তুতি হিসেবে ফেডারেশন কাপের আয়োজন করা হচ্ছে। বিভিন্ন জেলার ক্লাবগুলো এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারী দলগুলোকে দলগত ইভেন্টের জন্য এবং একক ইভেন্টের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। রেজিস্ট্রেশনের সর্বশেষ সময় ২০ অক্টোবর।

ফেডারেশনের অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত একমি কাপ প্রাইজমানি টুর্নামেন্ট, প্রেসিডেন্ট কাপ র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, লেভেল টু কোচেস ট্রেনিং এবং বেসিক অ্যাম্পায়ার ট্রেনিংয়ের আয়োজন করেছে।

একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬