বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে অংশ নিতে নেপালে বাংলাদেশ টিটি দল

২৮ জুলাই ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:৫৮ PM
টেবিল টেনিস দল

টেবিল টেনিস দল © সংগৃহীত

আগামী বছরের ২৮ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের পুরুষ ও মহিলা দলগত প্রতিযোগিতার বাছাইয়ে অংশ নিতে সোমবার (২৮ জুলাই) নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছে জাতীয় পুরুষ ও নারী টিটি দল। অল নেপাল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামী ৩০ ও ৩১ জুলাই কাঠমান্ডুর জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পুরুষ দলকে অভিজ্ঞ কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া দেশের শীর্ষ ৪ র‍্যাংকধারী খেলোয়াড়—রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল কায়েস ইমন এবং জাভেদ আহমেদ দলে আছেন। অন্যদিকে নারী দলে রয়েছেন সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা, খই খই সাই মারমা ও ঐশী রহমান।

দলের ম্যানেজার হিসেবে অ্যাডহক কমিটির সদস্য এবং আইটিটিএফ এর লেবেল টু কোচ মাঈনুল ইসলাম চিশতী রয়েছেন। দলকে উৎসাহিত করতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট দলের সঙ্গে রয়েছেন। 

এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের বার্ষিক কর্মসূচি অনুযায়ী, এই প্রতিযোগিতায় নেপাল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মালদ্বীপ অংশগ্রহণ করছে। ভারত ১০ জন করে খেলোয়াড় পাঠালেও অন্যদলগুলো ৮ জন করে খেলোয়াড় পাঠিয়েছে। পাকিস্তান এবং ভুটান শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। 

উল্লেখ্য, সারাবিশ্ব থেকে ৬৪টি পুরুষ এবং ৬৪টি নারী দল ২০২৬ সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। নেপালের আঞ্চলিক পর্যায়ে প্রতিটি বিভাগে বিজয়ী দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপ খেলার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে।

একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬