বাংলাদেশের টিটিতে মাত্র ২৫ বছর বয়সী থাই কোচ

০৩ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:৫৮ PM
প্যাটারাথ্রোর্ন পাসারা

প্যাটারাথ্রোর্ন পাসারা © সংগৃহীত

আগামী ৬ মাসে অনুষ্ঠেয় তিনটি আন্তর্জাতিক গেমসকে সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)। দলের উন্নত প্রশিক্ষণের জন্য যুক্ত হচ্ছেন থাইল্যান্ডের কোচ প্যাটারাথ্রোর্ন পাসারা।

প্রাথমিকভাবে ২৫ বছর বয়সী এই কোচের সঙ্গে ২ মাসের জন্য চুক্তি করবে বিটিটিএফ। কোচের পারফরম্যান্স সন্তোষজনক হলে ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়তে পারে সংস্থাটি।

যদিও থাই এই কোচের আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। ২০২২ সালের এপ্রিলে তার ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং ৩১৪তম ছিল। সেবার সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়ানশিপে পুরুষ দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেন তিনি। এছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্যপদক লাভ করেন তিনি। বর্তমানে ডব্লিউটিটি বা আইটিটিএফ-এর বিশ্ব টেবিল টেনিসের র‌্যাঙ্কিংয়ে সক্রিয় নন তরুণ এই কোচ।

এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ জানান, থাই কোচ আনার পাশাপাশি আমাদের ইচ্ছা আছে, বিদেশ থেকে সহকারী কোচ বা প্যাকটিস পার্টনার আনার ব্যাপারে। এছাড়া আমরাদের প্রশিক্ষণার্থীদের দেশের বাইরের একাডেমিতে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের জন্য পাঠানোর ইচ্ছা রয়েছে। 

তিনি আরও জানান, এই মুহূর্তে আমাদের ক্যাপে অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের ৮ জনের একটি টিম রয়েছে। এছাড়া পুরুষ ও মহিলা সিনিয়র দলের প্রায় ১৬ জন করে ৩২ জন ক্যাম্পে আছেন। আগামী ৮ আগস্ট  বাছাইয়ের মাধ্যমে সিনিয়র টিমের সদস্য সংখ্যা ২০ জনে নামিয়ে আনা হবে। তবে থাই কোচের কাছে সম্ভাবনায় সিলেক্টেড কিছু খেলোয়াড়দের আগে দেওয়া হবে। আমাদের স্থানীয় কোচদের অধীনে বাকিরা প্রশিক্ষণ নেবেন।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬