সেই আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

১৬ মার্চ ২০২৬, ১২:১২ PM
মেহেদী হাসান মিরাজ ও সালমান আলি আঘা

মেহেদী হাসান মিরাজ ও সালমান আলি আঘা © বিসিবি

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় ছিল মেহেদী হাসান মিরাজের রানআউট কাণ্ড। সালমান আলি আঘাকে রানআউট করেছিলেন টাইগার দলপতি। এ নিয়ে চলে তুমুল আলোচনা-সমালোচনা। মিরাজকে দুষেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। অনেকে আবার মিরাজের পক্ষও নেন। 

সেদিন পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে অদ্ভুত এই ঘটনাটি ঘটে। পপিং ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় মিরাজকে বলটি কুড়িয়ে দিতে উদ্যোগী হয়েছিলেন সালমান। সেই সুযোগে তাকে রানআউট করেন মিরাজ।

ব্যক্তিগত ৬৪ রান করে আউট হয়ে মাঠ ছাড়ার সময় সালমানের মধ্যে স্পষ্ট অসন্তোষ দেখা যায়। সাজঘরে ফেরার পথে গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন, তার চেহারাতেও বিরক্তির ছাপ ছিল। এরপর স্পোর্টসম্যানশিপের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানি এই ব্যাটার।

এবার সেই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন মিরাজ। সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘এটা আমি লিগ্যালি আউট করেছি। সবাই যে ধরনের কথা বলছে... বল যখন আমি করেছি, বল ধরতে গিয়েছি সবাই দেখবেন। সে যদি বল ধরে আমাকে দিতো, আমি রানআউট করতাম না বা আপিল করতাম না; অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড যে আউটটা।’

দেশবিরোধী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৯ শর্তে নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাবা-মায়ের পর বিশ্বমঞ্চে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারেক রহ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় আট পোশাকশ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও শা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
  • ২২ সেপ্টেম্বর ২০২৬