সৌম্যকে না খেলানোর ‘অদ্ভুত’ ব্যাখ্যা মিরাজের

১৬ মার্চ ২০২৬, ১১:৪৬ AM
রিশাদ, মিরাজ ও সৌম্য

রিশাদ, মিরাজ ও সৌম্য © সংগৃহীত

নিজের সবশেষ ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছিলেন সৌম্য সরকার। চার-ছক্কার ফুলঝুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯১ রানের অনবদ্য এক ইনিংসও খেলেছিলেন। সেই ধারাবাহিকতা বিবেচনায় ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডেও ডাক পেয়েছিলেন এই ওপেনার। তবে দলে থাকলেও তিন ম্যাচের একটিতেও সুযোগ পাননি সৌম্য।

একাদশে সুযোগ না পেয়ে বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে থাকা হতাশা মোড়ানো একটি পোস্টও করেছিলেন। তার স্ত্রীও একটি পোস্ট দিয়েছিলেন। তাতে স্পষ্টতি বুঝা যাচ্ছিল, বেশ হতাশ তারা দুজনেই। সিরিজ শেষে ফেসবুকে সৌম্যপত্নী লিখেছেন, ‘পৃথিবীটা নিষ্ঠুর। পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সবসময় স্বীকৃতি পায় না।’ 

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর সৌম্যকে একাদশে না রাখার ব্যাখ্যা দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার দাবি, ছন্দে না থাকার কারণেই একাদশে জায়গা হয়নি সৌম্যর।

মিরাজের ভাষ্যমতে, ‘সৌম্যর বিষয় ছিল, আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে ও (সৌম্য) ছন্দে ছিল না। ঘরোয়া ক্রিকেট দেখেন, ছন্দে ছিল না। আমি অনেক খুশি, সৌম্য যেভাবে পরিশ্রম করেছে। আমি অনেক খুশি এজন্য যে সর্বশেষ সিরিজে অনেক ভালো খেলেছে। তবে আমাদের প্ল্যান ছিল ভিন্ন।’

যদিও সংবাদ সম্মেলনে টিম ম্যানেজমেন্টের ওপরই দায় চাপালেন মিরাজ। তার মন্তব্য, টিম ম্যানেজমেন্টই নাকি জুড়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে সুযোগ দিতে চেয়েছে।

মিরাজ বলেন, ‘যেহেতু একটু স্ট্রাগল করেছে। তানজিদ সর্বশেষ সিরিজে খেলেনি, সৌম্য ও সাইফ ব্যাট করেছে। আমাদের প্ল্যান ছিল, যেহেতু কম ছন্দে আছে, তামিম ও সাইফকে দিয়ে ওপেন করাব। অনেক সহজ হতো আমাদের জন্য।’

মিরাজ আরও বলেন, ‘আজ হয়ত সাইফকে বাদ দিতে পারতাম। কিন্তু আমাদের প্ল্যান ছিল, যেহেতু দুটি ম্যাচ ওরা খেলেছে, ওদের আইডিয়া অনেক ভালো এই উইকেটে। আজ সৌম্য খারাপ খেললে ওর জন্যও চাপ হতো, সাইফের জন্যও চাপ হতো। তাহলে পরের সিরিজে আমরা কী করতাম?’

তবে সুযোগ পেলে পর্যাপ্ত সুযোগ পাবেন সৌম্য উল্লেখ করে মিরাজ বলেন, ‘একটা ব্যাটারকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। যে জিনিসটা আমরা করেছি। তখন নিজে থেকে বুঝতে পারবে। সৌম্য যখন আবার খেলবে, সে-ও সুযোগ পাবে। এমন না একটা খেলেই বাদ পড়ে যাবে। পর্যাপ্ত সুযোগ পাবে। গতবার তিন ম্যাচেই সুযোগ দিয়েছি, তামিমকে খেলাইনি। আমাদের পরিকল্পনা এমন। কেউ সুযোগ পেলে যেন ৩-৪ ম্যাচ সুযোগ পায়, নিজেকে মেলে ধরতে পারে।’

‘পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব্যবসা করি’,দাবি ক…
  • ১৫ জুন ২০২৬
রেফারেন্স লেটার কী
  • ১৫ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিতে থাকছে যে ১৪ বিষয়
  • ১৫ জুন ২০২৬
যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, স্বাক্ষর শুক্…
  • ১৫ জুন ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমল
  • ১৫ জুন ২০২৬
×