বাংলাদেশের রিভিউ নিয়ে আইসিসির কাছে অভিযোগ পাকিস্তানের

১৬ মার্চ ২০২৬, ১২:৪৯ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

ম্যাচের পাশাপাশি সিরিজ জিততে শেষ ২ বলে ১২ রান দরকার ছিল পাকিস্তানের। এমন সময়েই ঘটে নাটকীয় এক ঘটনা। রিশাদ হোসেনের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি ওয়াইডের ডাকেন আম্পায়ার। তবে কিছুক্ষণ সময় নিয়ে স্বাগতিক খেলোয়াড়রা দাবি করেন, শাহিন শাহ আফ্রিদির ব্যাটে লেগেছিল বলটি।

পরে আলোচনা করে রিভিউ নেয় বাংলাদেশ। টিভি রিপ্লেতে দেখা যায়, বল সত্যিই আফ্রিদির ব্যাট স্পর্শ করেছে। ফলে ওয়াইডের সিদ্ধান্ত বাতিল হয়। সমীকরণ দাঁড়ায় ১ বলে ১২ রানে, যা পাল্টে দেয় ম্যাচ মোড়।

এই ঘটনায় ম্যাচ শেষে আপত্তি জানিয়েছে পাকিস্তান। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে দ্য গ্রিন ম্যানরা। তাদের অভিযোগ, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর রিভিউ নেয় বাংলাদেশ। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

পাকিস্তানের অভিযোগ, ১৫ সেকেন্ডের নির্ধারিত সময় পার হওয়ার পর এবং জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখার পর রিভিউ নেয় বাংলাদেশ। তবে সম্প্রচারে তখন ১৫ সেকেন্ডের টাইমার না দেখানোয় তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।

ম্যাচ শেষে তাই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ম্যাচ রেফারির কাছে তোলে পাকিস্তান। যদিও তারা ঠিক কী ধরনের সিদ্ধান্ত বা ব্যাখ্যা চায়, তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, রিভিউ নেওয়ার প্রক্রিয়ায় নিয়ম মানা হয়েছে কি না, এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাচ্ছে পাকিস্তান। 

‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬