নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা বিসিবির, দুই ভেন্যুতে খেলা

১৬ মার্চ ২০২৬, ০৪:১৫ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৪:২৭ PM
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ © সংগৃহীত

পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ছে আরেকটি আন্তর্জাতিক সিরিজ। ঘরের মাঠে এবার টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সোমবার (১৬ মার্চ) এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাদা বলের এই দ্বিপাক্ষিক সিরিজে সমান তিনটি ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ বয়কটের পর এই সিরিজ দিয়েই আবার টি–টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামবে বাংলাদেশ।

সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড। ঢাকায় পৌঁছানোর পর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে কিউইরা। এরপর ১৭ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে, ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। একই মাঠে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

দ্বিতীয় ওয়ানডের পর চট্টগ্রামে যাবে দল দুটি। ২৩ এপ্রিল সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এদিকে ওয়ানডে সিরিজ শেষে ২৭ এপ্রিল টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে। যেখানে ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের শেষ টি–টোয়েন্টি খেলতে আবার ঢাকায় ফিরবে দুই দল। ২ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। যেখানে ওয়ানডে ম্যাচগুলো দুপুর ২টায় এবং টি–টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হবে।

ওয়ানডে সিরিজের সূচি:
তারিখ      ম্যাচ   সময়    ভেন্যু
১৭ এপ্রিল ১ম ওয়ানডে দুপুর ২টা মিরপুর
২০ এপ্রিল ২য় ওয়ানডে দুপুর ২টা মিরপুর
২৩ এপ্রিল ৩য় ওয়ানডে দুপুর ২টা চট্টগ্রাম

টি-টোয়েন্টি সিরিজের সূচি:
তারিখ             ম্যাচ                   সময়    ভেন্যু 
২৭ এপ্রিল ১ম টি-টোয়েন্টি  সন্ধ্যা ৬টা চট্টগ্রাম
২৯ এপ্রিল ২য় টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টা চট্টগ্রাম
২ মে ৩য় টি-টোয়েন্টি দুপুর ২টা মিরপুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরোধী…
  • ০১ জুলাই ২০২৬
১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০১ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬
নুসার দুর্দান্ত গোলে এগিয়ে থেকে বিরতিতে নরওয়ে
  • ৩০ জুন ২০২৬
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করলো…
  • ৩০ জুন ২০২৬
নুসার দুর্দান্ত গোলে এগিয়ে নরওয়ে
  • ৩০ জুন ২০২৬