ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে যে প্রত্যাশায় বিসিবি সহ-সভাপতি

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ PM
আমিনুল হক ও ফারুক আহমেদ

আমিনুল হক ও ফারুক আহমেদ © সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার মো. আমিনুল হক। ক্রীড়াঙ্গন থেকেই আমিনুল এই গুরুদায়িত্ব পাওয়ায় তার কাছে সবার প্রত্যাশার পারদও বেশি। এ ছাড়া আমিনুলের সঙ্গে মিলেমিশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চায়।

এ নিয়ে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি এটা একবার বলেছি, একজন ক্রীড়াবিদকে (আমিনুল হক) আমরা ক্রীড়ামন্ত্রী (প্রতিমন্ত্রী) হিসেবে পেয়েছি। যদি আপনি নির্দিষ্ট খেলা দেখেন, ক্রীড়াবিদদের যে সমস্যাগুলো উনি কিন্তু রিয়েল টাইম বুঝতে পারবে। সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে। উনি (আমিনুল) জাতীয় দলের সাবেক অধিনায়ক, উনার সময়ে সাফ জিতেছি আমরা। আমি নিশ্চিত বাংলাদেশের ক্রিকেটকে অন্য একটা স্তরে নিয়ে যাওয়া উচিত (আরকি), এটা শুধু ক্রিকেট না, সব খেলাই।’ 

ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক বদলাতে আমিনুল ভূমিকা রাখতে পারেন উল্লেখ করে ফারুক বলেন, ‘আমি নিশ্চিত উনি একজন বিচক্ষণ মানুষ। যখন মন্ত্রী ছিলেন না, তখনকার কথা আর এখনকার কথার মধ্যে ফারাক থাকবে। আমি নিশ্চিত উনি এখন অনেক কিছু চিন্তা করছেন। আইসিসির সঙ্গে সম্পর্কটা আমাদের এখন একদম বেস্ট পর্যায়ে নাই, ওরা যদি কোনো ক্রস (ভুল) খুঁজে বের করে, তাইলে তা করতে পারে। আমার আসলে আগাম (মন্তব্য) করার দরকার নাই, তবে (সম্ভাবনা) উড়িয়ে দেওয়া যায় না।’ 

বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়া প্রসঙ্গে বিসিবির সহ-সভাপতি জানান, ‘দায়-দায়িত্ব বিসিবির ওপর না, প্রথম সংবাদ সম্মেলনে মুস্তাফিজের ব্যাপারটা, এরপর যেসব থ্রেট এসেছিল, সরকার থেকে প্রথমেই তাদের স্ট্যান্স বুঝিয়ে দিয়েছে। এরপর বোর্ড শুধু ফলো করেছে।’  

ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬