বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ PM
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ © সংগৃহীত

চলতি বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। প্রোটিয়াদের ঘরের মাঠে দুটি টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ২০২৬-২৭ মৌসুমের জন্য সব সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সেখানে বাংলাদেশ সিরিজের সূচিও প্রকাশ করা হয়।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়ারা। জোহানেসবার্গে আগামী ১৫ নভেম্বর হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দল দুটি। 

ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটের লড়াই শেষেই শুরু হবে সাদা বলের লড়াই। ১ ডিসেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এই সিরিজের বাকি দুটি ম্যাচ ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই সিরিজকে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবেই দেখছে দল দুটি।

সবশেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ১০, ১২ ও ১৩ ডিসেম্বর গড়াবে এই সিরিজের ম্যাচগুলো।

সিএসএ'র প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকির ভাষ্য, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশকে আতিথ্য দিতে মুখিয়ে আছেন তারা। তার মতে, প্রতিটি সিরিজই ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোকে নিজেদের শক্তিমত্তা প্রমাণের সুযোগ করে দেবে।

একনজরে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি: 
১৫-১৯ নভেম্বর, প্রথম টেস্ট, জোহানেসবার্গ
২৩-২৭ নভেম্বর, দ্বিতীয় টেস্ট, সেঞ্চুরিয়ন
১ ডিসেম্বর, প্রথম ওয়ানডে, ইস্ট লন্ডন
৪ ডিসেম্বর, দ্বিতীয় ওয়ানডে, গকেবেরহা
৭ ডিসেম্বর, তৃতীয় ওয়ানডে, কেপটাউন
১০ ডিসেম্বর, প্রথম টি-টোয়েন্টি, কিম্বার্লি
১২ ডিসেম্বর, দ্বিতীয় টি-টোয়েন্টি, বেনোনি
১৩ ডিসেম্বর, তৃতীয় টি-টোয়েন্টি, সেঞ্চুরিয়ন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬