ক্রীড়া প্রতিমন্ত্রীর পরিকল্পনায় আশাবাদী বিসিবি

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ PM
ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা বিসিবি সভাপতির

ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা বিসিবি সভাপতির © সংগৃহীত

গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো দেশের সব ক্রীড়া ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম সমন্বয় সভা। এ সময় সভায় ক্রীড়া অঙ্গনের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন পরিকল্পনা এবং বিভিন্ন ফেডারেশনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজন। সভায় দেশের ক্রিকেট প্রশাসনের বর্তমান অবস্থা, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তারা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন, ‘আসলে আমি ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করতে এসেছি। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি, উনি একজন খেলোয়াড় মানুষ।’

ফারুক আহমেদ বলেন, ‘উনি অত্যন্ত চমৎকারভাবে সভা শুরু করেছেন। তার ভিশনটা আমাদের বলেছেন। আমাদের মাঠ দরকার সেই মাঠগুলোতে উনি সাহায্য করবেন। ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন, কারিকুলামে কিছু স্পোর্টস, ক্রীড়া শিক্ষক রয়েছে। যে কয়টা (৫২) ফেডারেশান রয়েছে সবগুলোর সমস্যা, সুবিধা-অসুবিধাগুলো উনি মনোযোগ দিয়ে শুনেছেন। নোট নিয়েছেন আমি আশা করি এগুলো নিয়ে কাজ হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই ধরনের মিটিং পাঁচটা-পাঁচটা ফেডারেশন নিয়ে যদি করে তাহলে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারব। যেটা আমাদের সবার জন্য ভালো হবে।’ 

মধ্যপ্রাচ্য সংকট বন্ধে প্রস্তাব পাসে ব্যর্থ নিরাপত্তা পরিষদ…
  • ১২ মার্চ ২০২৬
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত?
  • ১২ মার্চ ২০২৬
‘সালাম’ দিতে গিয়েছিলেন ছাত্রদল নেতা, কর্মকর্তারা বলছেন আমরা…
  • ১২ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ ২২৫ এমপির প্রথম সংসদ অধিবে…
  • ১২ মার্চ ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা হতে পারে মে মাসে
  • ১২ মার্চ ২০২৬
গাদ্দাফি থেকে খামেনি: মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নি…
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081