বিসিএল দিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতির লক্ষ্য শান্তর

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

জয় দিয়েই আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) যাত্রা করতে চান উত্তরাঞ্চলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টুর্নামেন্টের উদ্বোধনী দিন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে শান্তর উত্তরাঞ্চল। পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বিসিএলকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিসিএলের প্রত্যাশায় রবিবার (২২ ফেব্রুয়ারি) বগুড়ায় সাংবাদিকদের শান্ত বলেন, ‘বগুড়ার উইকেট ভালো ও স্পোর্টিং। উইকেটটি দেখতে স্পোর্টিং দেখাচ্ছে। ব্যাটার এবং বোলার দু’দলের জন্য উপকারী হবে। আমি খুব ভালো এবং প্রতিযোগিতামূলক খেলা আশা করছি।’

উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য দলের সেরা পারফরমেন্সের উপর গুরুত্ব দিচ্ছেন শান্ত। তার ভাষ্যমতে, ‘জয়ের জন্য ভালো ক্রিকেট খেলতে হবে। এক্ষেত্রে অন্য কিছু ভাবার সুযোগ নেই। যে দল ভালো পারফর্ম করবে, তারাই জিতবে। আমাদের দল খুবই ভারসাম্যপূর্ণ এবং আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষেই আসবে।’

এবারের প্রতিযোগিতায় উত্তরাঞ্চলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার। এর আগেও জুটি বেঁধেছেন শান্ত ও হান্নান। তাই আবারও হান্নানের সঙ্গে সাফল্যের স্বাদ নিতে চান শান্ত। তিনি বলেন, ‘আমাদের মধ্যে বোঝাপড়া খুবই ভালো। দুই বা তিনটি টুর্নামেন্টে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি বলব না যে এটি ‘সহজ’ কাজ। কারণ, সবসময়ই চ্যালেঞ্জ থাকে। তবে ভালো বোঝাপড়া থাকলে যেকোনো কাজ বেশ সহজ হয়ে যায়।’ 

হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬