মোহামেডানের বহুল প্রতীক্ষিত নির্বাচন ৯ মার্চ

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ PM
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল © সংগৃহীত

আগামী ৯ মার্চ মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর ঢাকা ক্লাবে প্রায় ৫ বছর পর এই এজিএম এবং ভোটগ্রহণ হবে। সবশেষ ২০২১ সালের ৬ মার্চ মোহামেডান ক্লাবের সর্বশেষ নির্বাচন হয়েছিল।

আসন্ন নির্বাচনে মোট ৩৭১ জন সদস্য ভোট দেবেন। এর মধ্যে তিনজন দাত্রা সদস্যও রয়েছেন। ১৭ সদস্যের পরিচালনা পর্ষদে ১৬টি পরিচালক পদ ও একজন সভাপতি নির্বাচিত হবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, 'নিয়ম অনুযায়ী প্রতি ২ বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পেরিয়ে গেছে।'

বিলম্বের কারণ ব্যাখ্যায় কাজল আরও বলেন, 'ক্লাবটি এসসি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর কোম্পানি আইনে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে নির্বাচন আয়োজনের জন্য আদালতের অনুমতি বাধ্যতামূলক হয়ে পড়ে। আদালত এখন ১৬ মার্চের মধ্যেই নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন।'

এদিকে গেল রবিবার আসন্ন এই নির্বাচনের খড়সা ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আগামী মঙ্গলবার ও বুধবার মনোনয়নপত্র বিক্রি চলবে। পরে ১ মার্চ মনোনয়নপত্র জমা দেবেন আগ্রহী প্রার্থীরা। পর্যায়ক্রমে ৩ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপত্তি ও প্রত্যাহারের পর ৪ মার্চ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া ৯ মার্চ চলবে ভোটগ্রহণ।

এ নিয়ে ব্যারিস্টার কাজল বলেন, 'এই নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। আমাদের মূল অঙ্গীকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।'

গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬