জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ PM
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় দলটির পুরানা পল্টন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল কারচুপি এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ‘অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হবে’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক ঢাকা-১৩ আসনে ভোট গণনার সময় ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনে। সবশেষ রবিবার তার প্রতিদ্বন্দ্বি এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করা হবে’ বলে মন্তব্য করার পর খেলাফত মজলিস এ বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬