মধ্যরাতে ইসিতে মামুনুল হক

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ AM
খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের জামায়াত জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নির্বাচনের দিন মধ্যরাতে সশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছেন। 

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তিনি আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে এসে ভোট জালিয়াতি ও অনিয়মের বিষয়ে মৌখিক ও লিখিত অভিযোগ জানান। 

রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকার বেশ কিছু জায়গায় জালিয়াতির মাধ্যমে ভোট দেওয়া হয়েছে এবং এই জাল ভোটের মাধ্যমেই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কিছু ব্যবধানে বিজয়ী করার চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন: আনন্দ মিছিল করবে না বিএনপি, শুক্রবার কর্মসূচি ঘোষণা

ইসিতে উপস্থিত সাংবাদিকদের মাওলানা মামুনুল হক বলেন, ‘আমাদের দেশে নির্বাচনের পর একটি অভিযোগের দৃশ্যপট তৈরির যে সংস্কৃতি আছে, আমরা সেই প্রথাগত রাজনীতি করতে চাই না; বরং একটি ইতিবাচক রাজনৈতিক ধারার সূচনা করতে চাই। তবে আমার আসনে জাল ভোট ও কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করার বিষয়টি অত্যন্ত কষ্টের।’ 

তিনি আরও জানান, মূলত জাল ভোটসহ নির্বাচনের সামগ্রিক কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ জানাতেই তিনি কমিশনের দ্বারস্থ হয়েছেন। এই বিষয়ে ঢাকা অঞ্চলের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুস আলী জানান, মাওলানা মামুনুল হক ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করতে এসেছিলেন এবং অভিযোগ জানিয়ে কিছুক্ষণ আগেই কমিশন ত্যাগ করেছেন।

উল্লেখ্য, মাওলানা মামুনুল হক ইসিতে আসার আগে রাত সোয়া ২টার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। ইসি ভবনের প্রধান ফটকের সামনে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ব্যারিকেড তৈরি করে নিরাপত্তা জোরদার করেন। এ সময় সেখানে উল্লেখযোগ্য সংখ্যক সেনা ও বিজিবি সদস্যের পাশাপাশি পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬